ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০০

Link Copied!

একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বুধবার (১৬ অক্টোবর) নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৯৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। এছাড়া বিস্ফোরণে আরও ৫০ জন আহত হয়েছেন। সূত্র: এএফপি।