ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, সভাপতি লাঞ্ছিত

Link Copied!

JNUনিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি লাঞ্ছিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের অনুসারী হারুন-অর-রশিদ গ্রুপের কর্মীরা সভাপতি এফএম শরীফুল ইসলামের অনুসারী তরিকুল ইসলাম গ্রুপের কর্মীদের ধাওয়া দিয়ে বের করে দেয়।
এ পরিস্থিতিতে সভাপতি শরীফুল ইসলাম ক্যাম্পাসে ঢুকলে তাকেও লাঞ্ছিত করে বিক্ষুব্ধ কর্মীরা।
এ ব্যাপারে জবি ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করতে চাইছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত।
গত পরশু হারুন গ্রুপের এক কর্মীকে র‌্যাগ দেয়ায় দুই গ্রুপের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ হারুন গ্রুপের কর্মীরা তরিকুল গ্রুপের কর্মীদের ওপর চড়াও হয় এবং তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।
এ ব্যাপারে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বাংলামেইলকে বলেন, ‘আমাদের এক কর্মীকে অমানবিকভাবে র‌্যাগ দেয় সভাপতির অনুসারীরা। এর জের ধরেই আমরা তাদেরকে ধাওয়া দেই। ছাত্রলীগে কোনো বেয়াদবের স্থান নেই।’
এ বিষয়ে তরিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে ক্যাম্পাসে যারা অস্থির অবস্থা তৈরি করতে চায় তারা ছাত্রলীগের কর্মী কি না সে বিষয়ে আমার সন্দেহ আছে।’
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বাংলামেইলকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির জের ধরে এ ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
এদিকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।