ঢাকাTuesday , 15 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৯ ডিসি ও ৪ এসিকে বদলি

Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদমর্যাদার ৯ জন এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই পদায়ন করা হয়। পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ডিসি আ স ম শামসুর রহমান ভূইয়াকে গোয়েন্দা রমনা- মতিঝিলে, ড. হুমায়রা পারভীনকে সদরদপ্তরে সংযুক্ত, সালমা সৈয়দ পলিকে ইউমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ- রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশনে, আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ- ওয়ারীতে, সারোয়ার জাহানকে সদরদপ্তরে সংযুক্ত ও মাসুদ আলমকে রমনা বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া এসি জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে ও আশফাক আহমেদকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।