ঢাকাMonday , 14 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক

Link Copied!

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য তুরস্ক প্রস্তুত আছে বলে জানিয়েছে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম। সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন(ইসি) সচিবালয়ে এক বৈঠকে এ কথা জানিয়েছে দেশটির প্রতিনিধিদল। তিনি বলেন, তুরস্কের প্রতিনিধি দল মূলত বাংলাদেশের ইলেক্টোরাল ব্যবস্থার সঙ্গে তুরস্কের ইলেক্টোরাল ব্যবস্থার যে মিল রয়েছে সেগুলো নিয়ে কথা বলেন। তারা বলেছেন আমাদের পলিটিক্যাল ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন ব্যবস্থা সহযোগিতার জন্য তারা (তুরস্ক) প্রস্তুত আছে। ভবিষ্যতেও ইলেকশন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলটি। বাংলাদেশের মতোই আইন মেনে ইলেকশন কমিশন গঠন করা হয় বলে তারা উল্লেখ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন- তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের হেড অব ডিপার্টমেন্ট হাররু ওস্কান এবং হাইরি বাইরাক ভোটার রেজিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমসহ এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক, সব যুগ্ম সচিব, আইডিয়া প্রজেক্টের পিডি, সিস্টেম ম্যানেজার প্রমূখ।