ঢাকাMonday , 14 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে সংগ্রাম করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।’ জয়নুল আবেদীন বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধের মামলা হয় শেখ হাসিনার নির্দেশে। কয়েকটি মিথ্যা-ফরমায়েশি রায়ও দেওয়া হয়। এসব কিছু মিথ্যা, ফরমায়েশি ও ভিত্তিহীন। কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব মামলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। আমরা শীঘ্রই তার বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা বাতিলের দাবি জানাচ্ছি। না হলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। একইসঙ্গে জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জড়িতদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেবেন।’ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিগত স্বৈরাচার সরকারের অনেক দোসর এখনও সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করছে। বিচার বিভাগের প্রতিটি স্তরে তারা সক্রিয়। এ কারণে বিভিন্ন আদালত থেকে বিগত সরকারের সেবাদাসদের মন্ত্রী-সহযোগীরা জামিন পাচ্ছে। আগের সরকারের নিয়োগ দেওয়া আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা। পাশাপাশি নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়ে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ ফোরামের নেতাসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।