ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদক, ল্যাপটপ, ট্যাব, মোবাইল, পাসপোর্ট ও নগদ অর্থসহ একজন কুখ্যাত মাদক ব্যবায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ অক্টোরর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কুখ্যাত ওই মাদক ব্যবসায়ীর নাম, নূর মোহাম্মদ। তার পিতার আব্দুল মান্নান। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩ টি দেশীয় অস্ত্র, ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি খোড়, ২ টি ল্যাপটপ, ৪ টি ট্যাব, ১৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২২ টি বাটন মোবাইল, ৪ টি পাসপোর্ট ও নগদ দুই লক্ষ পাঁচ হাজার ছয়শত টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিসহ দ্রব্যসামগ্রী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

