ঢাকাThursday , 10 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবসরে গেলেন আইন সচিব গোলাম রাব্বানী

Link Copied!

ক্ষমতার পালাবদলের পর দুই মাসে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পালন করে অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী। বুধবার (৯ অক্টোবর) তার অবসর মঞ্জুর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বৎসর পূর্তিতে ৯ অক্টোবর সরকারি চাকরি হতে অবসর মঞ্জুর করা হলো। তার ছুটি প্রাপ্যতা থাকায় ১০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর তাকে আইন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সিনিয়র জেলা জজ মো. গোলাম রব্বানীকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার থাকা অবস্থায় ২০২২ সালের ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ১ জুলাই তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়। আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর গত ১৩ আগস্ট তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) পদে বদলি করে ঢাকায় আনা হয়। পরে ৫ সেপ্টেম্বর আইন সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। ৮ সেপ্টেম্বর মো. গোলাম রব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ০৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস ১৩তম ব্যাচের সদস্য।