ঢাকাWednesday , 9 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশী পিস্তল-গুলি-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৩

Link Copied!

রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে গুলিসহ দুটি বিদেশী পিস্তল, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। বুধবার (৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তাররা হলেন- নাফিজ মোহাম্মদ আলম, সুজন মিয়া ও রমজান আলী। তিনি জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সেনাবাহিনীর সহায়তায় খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ১টি সিগনাল লাইট, ১টি ওয়াকিটকি, ২টি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৯টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশী মদ, ৩০৯৫ মিলি বিয়ার ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাফিজের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরো ৪ টি মামলা রয়েছে। এছাড়া সুজন মিয়ার নামে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।