ঢাকাWednesday , 9 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে: ড. আসিফ নজরুল

Link Copied!

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, যদি ট্রাইব্যুনালের বিচার কাজে শেখ হাসিনাকে প্রয়োজন হয়, তাহলে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা বিচারপতিদের বিষয়ে সুপ্রিম কোর্টই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতির বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। আদালত পুনর্গঠিত হলে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেটি শুরু হবে। তিনি বলেন, বিগত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।