বুধবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সাবেক এমপি আক্তারুজ্জামান ও তার স্ত্রী শারমিনের, উপপরিচালক মো. মাসুদুর রহমান এক্সচেঞ্জ কমিশনের শিবলী এবং উপপরিচালক আবুল কালাম আজাদ সাবেক উপ-প্রেসসচিব খোকন ও তার স্ত্রী রেজওয়ান নূরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।
শিবলী ও আক্তারুজ্জামানের নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
আশরাফুল আলম খোকনের নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেসসচিব হিসেবে কর্মরত থেকে ঘুষ নিয়ে দলের পদ বাণিজ্য, ঋণ ও মুদ্রা চোরাচালান সিন্ডিকেট পরিচালনা, ম্যাক্স গ্রুপ, নগদ ও অন্যান্য বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান হতে সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জনপূর্বক নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে।

