বিনোদন ডেস্ক : ইংরেজি সাহিত্যের অধ্যাপক অরাশ খুবই অলস প্রকৃতির একজন মানুষ। তাই জীবনটা তার অগোছালো। তার স্ত্রী ইশরা এই অগোছালো জীবন দেখতে দেখতে অতিষ্ঠ। একসময় অন্ধ হয়ে যায় অরাশ তারপরও তার জীবন আগের মতোই রয়ে যায়। এই নিয়ে ৪২ মিনিটের ফিকশন ‘ক্রাইং রুম’।
রিয়াদ বিন মাহবুব এর রচনা ও পরিচালনায় ‘ক্রাইং রুম’ নাটকটিতে অরাশ চরিত্রে ইরেশ যাকের ও তার স্ত্রী ইশরা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি রাজধানীতে নাটকটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রত্যেকের দুঃখের আলাদা একটা জায়গা থাকে। আমি সেই আলাদা জায়গাটা বুঝাতে চেয়েছি। এখানে এই দম্পতির বাসায় আলাদা একটা কক্ষ থাকে। দুঃখের সময় সেই কক্ষে গিয়ে কান্না করেন তারা। সেই চিন্তাভাবনা থেকে আমার এই ‘ক্রাইং রুম’। আশা করি দর্শকদের ভালো লাগবে’।
‘ক্রাইং রুম’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

