ঢাকাTuesday , 8 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘুরে যা বললেন আইন উপদেষ্টা

Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পুরোনো ভবনের সংস্কার কাজ ঘুরে দেখেন এবং দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন তিনি। সকাল সাড়ে ৮টায় তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদেরকে ট্রাইব্যুনালের ভবন ও ভবন সংলগ্ন এলাকা ঘুরে দেখান। তাজুল ইসলাম বলেন, তারা এসেছিলেন মূলত ট্রাইব্যুনালের পুরোনো ভবন যেখানে বিচার কার্যক্রম হবে সেটার যে সংস্কার কাজ চলছে তা দেখতে। এ সময় গণপূর্তের প্রকৌশলীরাও সঙ্গে ছিলেন। তাদের থেকে কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব তাদের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে ৫০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।