ঢাকাTuesday , 8 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে

Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ছে। সেখানে অবস্থানরত যেসব বাংলাদেশি ফেরত আসতে চান, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘লেবানন থেকে যারা ফিরে আসতে চায় তাদের তালিকা করতে বলা হয়েছে। বাংলাদেশিদের বলা হয়েছে, তারা যেন যুদ্ধাঞ্চল থেকে আরও উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা যাতে করে তারা চলে আসতে পারে।’ ‘মুশকিল হলো, বৈরুত বিমানবন্দর থেকে ফ্লাই করাটা ঝুকিপূর্ণ হয়ে গেছে। কাজেই আমরা বিকল্প পথে এগোতে পারি কিনা, সেই চেষ্টা করা হচ্ছে’, বলেন উপদেষ্টা। একই অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ইতালি ভিসা নিয়ে বলেন, ইতালি যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে ২০ হাজার ভিসা আগামী ডিসেম্বরের মধ্য ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস।