ঢাকাTuesday , 8 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা!

Link Copied!

এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। আগে তিন দিনের ছুটি থাকলেও দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার একদিনের ছুটি বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। আজই প্রজ্ঞাপন দেওয়া হবে। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে। কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর দিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এদিকে পূজায় একদিনের ছুটি বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে। এদিকে, দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বর্ধিত হবে ১১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী রোববার (২০ অক্টোবর)। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা ই ইয়াজদাহম এর ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটি ১৬ অক্টোবর।