সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুলাহ আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দেন। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

