ঢাকাTuesday , 8 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেল বিএসএফ

Link Copied!

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। সোমবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। এর সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।