ঢাকাMonday , 7 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবপক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে : উপদেষ্টা নাহিদ

Link Copied!

সবপক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের সাথে দাসসুলভ আচরণের সুযোগ নেই। তিনি বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনো বেতন ঠিকমতো দেয় না আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সোমবার গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, সবপক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। শুধু মালিক ও সম্পাদক পক্ষের সাথে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সাথে ধাপে ধাপে আলোচনা করা হবে। তথ্য উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে সাংবাদিকতায় আসার আগ্রহ হারিয়ে যাচ্ছে, বাড়ছে হতাশা। সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে। জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল, তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারেন না, তা পর্যালোচনা করা হচ্ছে।