ঢাকাSunday , 6 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই-আগস্টে নিহত ১০৫ শিশুর প্রত্যেক পরিবার পাবে ৫০ হাজার টাকা

Link Copied!

ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে জুলাই ও আগস্ট মাসে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রোববার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এ সময় উপদেষ্টা আরও জানান, ইউনিসেফের পর্যবেক্ষণে বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১ কোটি ২০ লাখ সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে ৪৩ শতাংশ ত্রুটিপূর্ণ। তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর ৪৩ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে।