ঢাকাSunday , 6 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

Link Copied!

আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন। রোববার (৬ অক্টোবর) বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন কারণে এ সময় পর্যটকদের তিন পার্বত্য জেলায় না আসার অনুরোধ জানানো হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে, গত ১৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙচুর হয়।