ঢাকাSaturday , 5 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বন্যাদুগর্তদের পাশে বিজিবি, ৮৫০ জনকে উদ্ধার ও খাবার সরবরাহ

Link Copied!

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় গত দুই দিন ধরে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বন্যাকবলিতরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় শুক্রবার বন্যাদুর্গত এলাকার ৮৫০ জনকে উদ্ধার করে। পরে বিজিবির বিওপির নিকটবর্তী উঁচু নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করা হয়। এছাড়া বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে মুড়ি, চিড়, গুড় ও বনরুটি এবং রান্না করা খাবার সরবরাহ করা হয়। বিজিবি জানিয়েছে, আগামী দিনেও বন্যার্তদের উদ্ধার তৎপরতা, খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।