ঢাকাSaturday , 5 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’ প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, ‘সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণ এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।’ প্রেসিডেন্ট আশা করেন যে, আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী দেশ ও জনগণের পাশে থাকবে। সেনাপ্রধান প্রেসিডেন্টকে জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। সূত্র: বাসস