ঢাকাThursday , 3 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় হামাস সরকারের প্রধানসহ ৩ সিনিয়র নেতা নিহতের দাবি ইসরাইলের

Link Copied!

প্রায় এক বছর যাবত ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইরত ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তিন মাস আগে এক হামলায় গাজায় হামাস সরকারের প্রধানসহ তিন সিনিয়র নেতা নিহত হয়েছে। জেরুসালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সামরিক বাহিনী বলেছে, হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা, হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন।সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মুশতাহা হামাসের সবচেয়ে সিনিয়র অপারেটিভদের একজন। তিনি হামাসের বাহিনী মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতেন। সূত্র : বাসস