ঢাকাThursday , 3 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ইসরাইলি হামলা বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান ফখরুলের

Link Copied!

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলা বন্ধে জাতিসংঘকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, বুধবার ইসরাইল কতৃর্ক লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করা হয়েছে। এই সকল হামলায় অসংখ্য শিশু, নারী ও পুুরুষ হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে। অথচ এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর ও প্রাণঘাতি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না। জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হচ্ছে। মির্জা ফখরুল বলেন, এই প্রাণঘাতি, বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশী সংঘাতে জড়িয়ে পড়তে পারে। কালবিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।