ঢাকাThursday , 3 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসি নিয়োগে আর্থিক লেনদেন, সচিব বললেন ‘ইটস এ ফেইক নিউজ’

Link Copied!

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইটস এ ফেক নিউজ। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমাকে সরকার যে টেলিফোন দিয়েছে সেটা আমি ব্যবহার করি না। আমি আগের নম্বরই ব্যবহার করছি।’ নিয়োগ সংক্রান্ত আলোচনা নিয়ে প্রকাশিত স্ক্রিনশট নিয়ে তিনি বলেন, ‘আমার মোবাইল হলো স্যামসাং। তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কি দেখাল ওনাদের জিজ্ঞেস করবেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না।’ এ বিষয়ে মানহানির মামলা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমে বলবো-যারা এই নিউজ করেছেন তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দেই। রাস্তার লোক অনেক কথা বলতে পারে, তাই বলে আমি কি তার পেছনে দৌঁড়াবো? কখনই না।’ উল্লেখ্য, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত থাকার অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে হোয়াটসঅ্যাপে ডিসি নিয়োগ নিয়ে কথোপকথন ও বড় ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে তথ্যও প্রকাশিত হয়।