ঢাকাWednesday , 2 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদকের জালে সাবেক ১০ সংসদ সদস্য

Link Copied!

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। অভিযুক্ত সাবেক এমপিরা হলেন, চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী, রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী, ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নেত্রকোনা-৩ আসনের ইফতেখার উদ্দিন তালুকদার, কুমিল্লা-৫ আসনের এম এ জাহের, ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেল এবং নীলফামারীর-১ এর আফতাব উদ্দিন সরকার। এই ১০ জন সাবেক এমপির বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসন-১৬ এর সাবেক সংসদ সদস্য হোসনে আরা, রাঙ্গামাটি পার্বত্য আসনের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সহসভাপতি বৃষকেতু চাকমা, অংসিপ্রু চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়ারের বিরুদ্ধেও অনুসন্ধান করা হবে।