ঢাকাWednesday , 2 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেফতার

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২ অক্টোবর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। একই রাতে আরো তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।