ঢাকাSunday , 29 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কর্মকর্তা-আনসারকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই

Link Copied!

গাজীপুরে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যাংকের দুজন কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহতরা হলেন- সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)। সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রতিদিনের মতো গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে সোনালী ব্যাংকের উপশাখা থেকে ‘ক্যাশ ক্লোজ’ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় যাচ্ছিলেন। আহত চারজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার ৭ লাখের কিছু বেশি টাকা নিয়ে একটি অটোরিকশা যোগে শহরের জোড়পুকুর এলাকার প্রিন্সিপাল শাখায় জমা দিতে যাচ্ছিলেন। তারা শহরের রথখোলা এলাকার শহীদ বরকত স্টেডিয়ামে কাছে পৌঁছালে ৬টি মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে ১০/১২ জন যুবক অটোরিকশার গতিরোধ করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে, ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ওই হাসপাতালে পাঠায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র সদর মেট্রো থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদর গ্রেফতার ও টাকা উদ্ধার অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।