ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংবাদপত্র শিল্প সংস্কারের দবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদ

Link Copied!

ঢাকার ডেইলী ইন্ডাস্ট্রি কার্যালয়ে গত শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভায় অবিলম্বে এই শিল্পের সংস্কার দাবি করা হয়েছে। সমুদয় বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধস বিজ্ঞাপন ডিএফপি’র মাধ্যমে বন্টনেরও দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি ও ডেইলী ইন্ডাস্ট্রি সম্পাদক ডক্টর এনায়েত করিমের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজ বাংলাদেশের সম্পাদক ইউনুস সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমানে চলমান দেশ সংস্কারকে স্বাগত জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পাঞ্জেরীর সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুল ইসলাম তালুকদার, দৈনিক দিনের আলোর সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, দৈনিক প্রভাতের প্রকাশক আবুল হাসনাত, দৈনিক আজকের বাণীর সম্পাদক ও প্রকাশক আতিকুল ইসলাম, দ্যা চ্যালেঞ্জের প্রকাশক নাসির আল মামুন, পাক্ষিক অর্থ বিজের সম্পাদক ও প্রকাশক অহিদুজ্জামান মিয়া, আয়কর বার্তার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোঃ মামুনুর রশিদ, ভোরের সময়ের সম্পাদক মোঃ হাবিবুর রহমার, দৈনিক মাতৃছায়ার সম্পাদক ও প্রকাশক এম এইচ মোতালেব খান, দৈনিক বাঙ্গালীর কন্ঠের সম্পাদক মোঃ শামিউল আজম, দৈনিক প্রতিদিনের চিত্রের সম্পাদক ও প্রকাশক অয়ন আহমেদ, দৈনিক সোনার বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক তরিকত, দৈনিক প্রথম ডাকের সম্পাদক একে এম গোলাম সারোয়ার, দৈনিক শুভ দিনের নির্বাহী সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, দৈনিক সময়ের চিত্রের সম্পাদক এ আর এম মামুন, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক নেজমুল হক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনিরুজ্জামান, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার রুমী, সাপ্তাহিক পূর্বাচলের সম্পাদক ফেরদৌস আহমেদ ভূইয়া প্রমূখ।