ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম

Link Copied!

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে করা মামলায় এই আদেশ দেয়া হয়। এদিন রিমান্ড শেষে নুরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মৃগাংক শেখর তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৬ই সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ই সেপ্টেম্বর ইমরান হাসান নামে এক শিক্ষার্থীকে গুলি করে নিহতের ঘটনায় তাকে ৩ দিনের রিমান্ড দেন আদালত। বিকালে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে, যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন। এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে গত ২২শে সেপ্টেম্বর এ মামলায় আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।