ঢাকাThursday , 26 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি গ্রেপ্তার

Link Copied!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার টঙ্গীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হাতিরঝিল থানার দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি রনি। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।” ২০১৫ সালের ২০ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এসময় ব্যাপক ইট ছোড়া হলে বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাঁচ ফেটে যায়। আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ বেশ কয়েকজন সাংবাদিক।