ঢাকাThursday , 26 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা

Link Copied!

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনতাকে দমনে নির্বিচারে গুলি করে হত্যা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর আদাবর থানায় মো. সাহিদ নামে একজন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ সেলিম, ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককেও আসামি করা হয়েছে। আদাবর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, আদাবর থানায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।