ঢাকাWednesday , 25 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণা মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

Link Copied!

লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় বুধবার বিকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছেনা। উল্লেখ্য, এম এ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।