ঢাকাTuesday , 24 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই

Link Copied!

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, রাত ৯টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নেয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি। কারা নির্যাতিত সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন দৈনিক পাঞ্জেরী এবং সাপ্তাহিক আমার জন্মভূমির প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমী। তারা এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা শোক বার্তায় আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের প্রথম সারির যোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। যে ক্ষতি অপূরণীয়। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি জীবনের অধিকাংশ সময় রাজপথে ব্যয় করেছেন। তিনি ছিলেন গণমাধ্যম কর্মীদের বাতিঘর। তাঁকে হারিয়ে আজ আমরা শোকাহত।