ঢাকাTuesday , 24 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন: তদন্ত কমিটি গঠন

Link Copied!

৩ কোটির ক্যাশ চেক দিয়ে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন নিয়ে মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে,’ ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির কার্যপরিধিতে বলা হয়, উক্ত কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছ প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা-১ শাখা) মোঃ লিয়াকত আলী সেখ।