ঢাকাTuesday , 24 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইজিপি মামুনকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল-পূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ডের আদেশ দেন। গত ৩ সেপ্টেম্বর রাতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এই মামলার আসামি মামুন।