ঢাকাTuesday , 24 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, সিয়ামের ৫ দিনের রিমান্ড

Link Copied!

ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার সিয়াম হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় তার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তার আগে গতকাল সোমবার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে ২০১৮ সালে হামলার ঘটনায় রজ্জুকৃত মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।