ঢাকাTuesday , 24 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সেনাপ্রধান আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল

Link Copied!

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ২ ভাইয়ের নামে ইস্যু করা ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে মিলবে না এনআইডিগুলোর মাধ্যমে কোনো সুবিধা। ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার ২ ভাই হারিস ও জোসেফের নামে ৪টি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।’ বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধাই পাবেন না বলে জানান তিনি।