ঢাকাMonday , 23 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Link Copied!

সাম্প্রতিক সময়ে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি গণমাধ্যমে পতিত সরকারের দোসররা এলজিইডিতে কাজের গতি কমিয়ে দেয়ার জন‍্য নানা রকম ফন্দি-ফিকির করে সংস্থায় অস্থিরতা সৃষ্টি করছে বিগত সরকারের ঘনিষ্টজনরা। এ ব্যাপারে ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ আলম তালুকদার প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রতিবাদলিপিতে বলেন, প্রকাশিত সংবাদে ঘনিষ্টজনদের কথা বলা হলেও পুরো সংবাদে তার নাম উল্লেখ করে খবর পরিবেশন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ আলম তালুকদার বলেন, তিনি কখনো কোন সংগঠনের সাথে জড়িত ছিলেন না। এলজিইডিতে কোন ধরনের নিয়োগ ও বদলী বাণিজ‍্যের সঙ্গে তিনি সম্পৃক্ত নন। প্রতিবাদলিপিতে উল্লেখ করে বলেন, তিনি নিজেই ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী সরকারের আমলে ওএসডি হিসেবে সদর দপ্তরে সংযুক্ত ছিলেন। ৩ বার তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। তিনি এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিধায় কিছু সুযোগ সন্ধানী প্রকৌশলী টার্গেট করেছে তাকে এখান থেকে সরিয়ে অন্য কাউকে পদায়ন করার । এ কারণে তারা প্রতিনিয়ত এলজিইডি প্রশাসনকে অবৈধ চাপ প্রয়োগ করছে তাকে সরিয়ে দেয়ার জন্য। তিনি ঢাকা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে মাত্র দেড় বছর অতিবাহিত করেছেন মর্মে উল্লেখ করেন প্রতিবাদলিপিতে। এখানে এ সময়ের মধ‍্যে তার উপর অর্পিত দ্বায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।