ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে হারিয়ে দিল পাকিস্তান!

Link Copied!

india-vs-pakistanস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছে পরাজিত ভারত। বিশ্বকাপের মাঝে এমন খবর সবাইকে অবাক করলেও বাস্তবে এমনটিই ঘটেছে। তবে সেটা ২২ গজের ব্যাট-বলের লড়াইয়ে নয়, পাকিস্তানের কাছে ভারত ধরাশায়ী হয়েছে ইন্টারনেট সার্চে।
চলতি বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় দল কোনটি? এমন প্রশ্ন করা হলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ জয়ী নিউজিল্যান্ড অথবা ভারতের কথাই হয়তো ভাববে সবাই। কিন্তু সে সেক্ষেত্রে উত্তরটা মিলবে না। কারণ গুগল বলছে, ইন্টারনেটে সাধারণ মানুষ সবচেয়ে বেশি খোঁজ করেছেন মিসবাহ-আফ্রিদিদের।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পুল ‘বি’ তে অনেকটাই কোণঠাসা মিসবাহ উল হকের দল। কিন্তু ইন্টারনেটে তাদের জনপ্রিয়তায় এতটুকু ঘাটতি পড়েনি। পাক পেসার মোহাম্মদ ইরফানের উচ্চতা জানতে গুগলে ক্লিক করেছেন বহু ভারতীয় সমর্থকও।
গুগল সার্চের নিরিখে পাকিস্তান দলের পরই রয়েছে ভারত। বিরাট কোহলির নতুন হেয়ার স্টাইলের খোঁজ করেছেন তার ভক্তরা। জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজও। ইন্টারনেটে ক্রিস গেইলের ‘গ্যাংনাম ড্যান্স’ এখনও ‘সুপারহিট’।