কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেয়া হয়েছে। দফতর সূত্রে জানা গেছে, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নতুন সভাপতি নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে তিন বছর তারা এ দায়িত্ব পালন করবেন। ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘নিয়োগের চিঠি হাতে পেয়েছি। বিভাগের সকল সঙ্কট নিরসনে সবাইকে সাথে নিয়ে কাজ করব। এজন্য সবার সহযোগিতা কামনা করেছি।’

