ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার মুসাফির শুভ

Link Copied!

shuboবিনোদন ডেস্ক : আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ দিয়ে আবারো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন আরেফিন শুভ। সবকিছু ঠিক থাকলে বিয়ের পর এ ছবিটির মাধ্যমেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবেন শুভ।  অন্যদিকে এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মারজান জেনিফার। এ নবাগতকেই দেখা যাবে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করতে।
ছবিটি প্রসঙ্গে পরিচালক জানান, ‘আমাদের চলচ্চিত্রের যে পুরনো রূপ আছে তার সব কিছুকে বাদ দিয়ে নতুন আঙ্গিকে তৈরি করছি এ ছবিটি। সবকিছুর মধ্যেই পরিবর্তন এনেছি। গল্পটা অ্যাকশন থ্রিলার, তবে অনেক মজার। ছবিতে দর্শকরা এক ভিন্ন স্বাদ পাবেন।’
নতুন নায়িকা নেয়া প্রসঙ্গে পরিচালক জানান, ‘জেনিফা অভিনয়ে দক্ষ। শুভ ভাইয়ের সঙ্গে অভিনয় করতে একজন নায়িকার যা থাকা প্রয়োজন তার মধ্যে সবকিছুই আছে। আমার বিশ্বাস জেনিফা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক দূর পর্যন্ত যাবে।’
‘মুসাফির’ এর চিত্রনাট্য এবং কাহিনী লিখেছেন আশিকুর রহমান নিজেই। ছবিটির দৃশ্যধারণের কাজ এই মাসেই শুরু হবে।