বিনোদন ডেস্ক : মিলি একজন লেখকের মেয়ে। সে পড়াশুনা শেষ করে একটা লাইব্রেরীতে চাকরি শুরু করে। সেখানে তার বাবার পরিচিত প্রকাশনী সংস্থার প্রকাশক বর্ষণের সঙ্গে পরিচয় তার। এরপর একসময় মিলিকে ভালোবেসে ফেলে বর্ষণ। এভাবেই এগিয়ে যায় ‘কাঁঠালচাঁপার ঘ্রাণ’ নাটকের গল্প।
এ নাটকে মিলি-বর্ষণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম এবং আরফান নিশো। লেখক চরিত্রে রয়েছেন কায়েস চৌধুরী। সেতু আরিফের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ।
মম বলেন, ‘অনেকদিন পর নিশোর সাথে কাজ করলাম। আর সকালের কথা কি বলবো, সকাল মানেই ইউনিক কিছু। খুবই সফট রোমান্টিক ঘরানার একটি গল্প। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

