ঢাকাSunday , 15 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

Link Copied!

শ্রীলঙ্কায় সিরিজের প্রথম দুটির পর তৃতীয় টি-টোয়েন্টিতেও দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৯৭ রানের পুঁজি পেয়েছিল লাল-সবুজেরা। জবাবে ৮ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল। এতে ১০ রানে জয় পায় রাবেয়া খানের দল।
ইনিংসের গোড়াপত্তনে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। স্বাগতিক বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৭ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেন দিলারা আক্তার। এ দিন লঙ্কানদের সামনে সিরিজ বাঁচানোর বড় সুযোগ ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বেশিদূর এগোতে পারেননি স্বাগতিক দল। শেষমেশ ৮ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে তাদের ইনিংস। আর ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের। সিরিজের চতুর্থ ম্যাচে আগামী ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর পঞ্চম ও শেষ ম্যাচে কল্টসে মুখোমুখি হবে দল দুটি।