পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিবিরকে প্রতিহত করতে ‘শিবির উচ্ছেদ’ অভিযানে নেমেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার রাতভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে উচ্ছেদ অভিযান চালায় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা গেছে, গত রাতে বিভিন্ন আবাসিক হলে ছাত্রশিবির উচ্ছেদের অভিযানে নামে ছাত্রলীগের পবিপ্রবি শাখা। অভিযানে তাদের কাউকে আটক করতে পারেনি ছাত্রলীগ। শিবির কর্মীদের না পেয়ে উচ্ছেদ অভিযান শেষে এম কেরামত আলী হল ছাত্রশিবিরের সভাপতি রেদওয়ানসহ কয়েকজন শিবিরকর্মীর বিছানাপত্র পুড়িয়ে দেয় বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিবির উচ্ছেদ অভিযান চালছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায় তাদের হল থেকে বের করে দেয়া হবে।

