ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় অংশ নেয়ায় ২ ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ

Link Copied!

huদিনাজপুর প্রতিনিধি : হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২ ছাত্রকে পিটিয়ে জখম করেছে বহিস্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার দুপুরে আহত ছাত্ররা এ অভিযোগ করেন। আহত ছাত্র মো. আশিক, আজাদকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাবিপ্রবির বিবিএর লেভেল-২ সেমিস্টার-২ এর ছাত্র শেখ রাসেল ছাত্রাবাস শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. তৌহিদ রাজু জানান, হাবিপ্রবির মিডটার্ম পরীক্ষায় অংশ নেয়ার ছাত্র মো. আশিক তার বন্ধু আজাদের সঙ্গে ড. ওয়াজেদ ভবনের ৩ তলায় যায়। এসময় ছাত্রলীগের বহিস্কৃত নেতা জেমি ও নয়নের নেতৃত্বে মাসুম বিল্লাহ, রায়হান, ফয়সাল, সৌরভ, নাজমুল, মোমেন তাদের বাধা দেয়।
পরে পরীক্ষা রুমের দায়িত্ব পালনকারী শিক্ষক প্রভাষক আব্দুর রউফ ও প্রভাষক মাঈনউদ্দীন রাসেল বিষয়টি জানতে আমাদের পরীক্ষার রুমে প্রবেশের ব্যবস্থা করে দেন। পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর ১২টায় রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে উল্লেখিত ছাত্ররা লাঠি ও হকিস্টিক নিয়ে রাজু ও আজাদকে বেদম প্রহার করে।
এতে আজাদ ও রাজু আহত হন। তারা দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।