ঢাকাThursday , 5 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শহীদি মার্চ’ থেকে গণহত্যার বিচারসহ ৫ দাবি

Link Copied!

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে রাজধানীতে আয়োজিত শহীদি মার্চ থেকে ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন। সন্ধ্যায় র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দফা দাবি পেশ করেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। দাবির মধ্যে আছে- ১.গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে ২.শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে ৩.প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে ৪.গণভবনকে জুলাই স্মৃতি যাদুঘর ঘোষণা করতে হবে ৫.রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।