ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে আফ্রিদির ‘হাঁস’

Link Copied!

shahid-afridiস্পোর্টস ডেস্ক : ৩৫ এ পা দিলেন আজ (রবিবার)। তবে জন্মদিনে আলো ছড়াতে পারলেন না তিনি। ব্যাট হাতে যিনি ভীষণ মারকুটে আর বিধ্বংসি, সেই শহীদ আফ্রিদি আজ ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ততটাই ম্রিয়মান। জিম্বাবুয়ের বিরুদ্ধে শুন্য রানেই আউট তিনি। সমালোচকরা তাই বলতে ছাড়ছে না, জন্মদিন গোল্লা (ক্রিকেটের ভাষায় ডাক বা হাঁস) পেলেন আফ্রিদি।
চলমান বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের অবস্থা লেজেগোবরে। প্রথম দুটি ম্যাচেই তারা হেরেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে তুলেছে মাত্র ২৩৫ রান। এই রান নিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত জিততে পারবে কি না, তা সময়ই বলে দেবে।
তবু প্রথম দুটি ম্যাচে কিছু রান পেয়েছিলেন আফ্রিদি। ভারতের বিরুদ্ধে ২২ বলে ২২, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৬ বলে ২৮। কিন্তু আজ ব্রিসবেনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিরুদ্ধে হাসল না আফ্রিদির ব্যাট। ছয় নম্বরে নেমে শন উইলিয়ামসের প্রথম বলটি ঠেকিয়েছিলেন। কিন্তু পরের বলেই বোল্ড আউট। ২ বলে শুন্য রান। এই ইনিংসে আফ্রিদি অবশ্য শুন্য রানে আউট হওয়া একক ব্যাটসম্যান নয়। ওপেনার আহমেদ শেহজাদ ১১ বল খেলে চাতারার শিকার হয়েছেন, রান ০।
সব মিলিয়ে জন্মদিনটা ভালোমতো উদযাপন হলো না আফ্রিদির। সেটা ব্যক্তিগত দিক থেকে। তবে দিন শেষে দল জয় পেলে উৎসবের উপলক্ষ্য পেয়ে যেতে পারেন পাকিস্তানী এই তারকা অল রাউন্ডার। যা হবে চলমান বিশ্বকাপে পাকিস্তানের প্রথম জয়।