ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ের ছয় উইকেটের পতন

Link Copied!

irfanস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের দেয়া ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ছয় উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩৭.৩ ওভারে ছয় উইকেটে ১৬৬ রান।
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল জিম্বাবুয়ে। দলীয় ১৪ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে মোহাম্মদ ইরফানের বলে হারিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার চামু চিবাবা। এরপর দলীয় ২২ রানের মাথায় আউট হন সিকান্দার রাজা (৮)। তিনিও সেই ইরফানের বলেই ক্যাচ দেন সোহেলের হাতে।
তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন মাসাকাদজা ও টেইলর। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৫২ রান। দলীয় ৭৪ রানে জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন। ইরফানের বলে পাক অধিনায়ক মিসবাহর হাতে ক্যাচ দেন তিনি। তবে করে যান ৫৪ বলে ২৯ রানের ধৈর্যশীল এক ইনিংস। এরপর চতুর্থ উইকেট ৫৪ রানের জুটি গড়ে দলকে ভরসা দেন টেইলর ও উইলিয়ামস। ক্যারিয়ারের ৩২তম ফিফটি করে আউট হন ব্রেন্ডন টেইলর। ওয়াহাব রিয়াজের বলে উইকেটরক্ষক উমর আকমলের হাতে ক্যাচ দেন তিনি। ৭২ বলে ৫০ রানের ইনিংসে টেইলর ছক্কা হাঁকাতে পারেননি, তবে বাউন্ডারি মেরেছেন ছয়টি।
ভালোমতো এগুচ্ছিলেন শন উইলিয়াসমসও। তবে দলীয় ১৫০ রানের মাথায় তাকে ফেরান রাহাত আলী।  আউট হওয়ার আগে ৩২ বলে ৩৩ রান করে যান শন উইলিয়ামস। এরপর আবার মোহাম্মদ ইরফানের আঘাত। সলোমোন মায়ারকে ফেরান তিনি উমর আকমলের হাতে ক্যাচ বানিয়ে। ১৪ বলে ৮ রান করেন মায়ার।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৪ রান তুলতেই নেই দুই উইকেট! টেন্ডাই চাতারার শিকার হয়ে ফিরেন দুই ওপেনার নাসির জামশেদ (১) ও আহমেদ শেহজাদ (০)। তৃতীয় উইকেটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন হারিস সোহেল-মিসবাহ। এ জুটি থেকে আসে ৫৪ রান। সিকান্দার রাজার বলে ফেরার আগে হারিসের সংগ্রহ ২৭ রান।
এরপর উমর আকমলকে নিয়ে আরেকটি জুটি গড়েন মিসবাহ। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ৬৯ রান। এ জুটি ভাঙেন শন উইলিয়ামস। উইলিয়ামসের বলে ফেরার আগে আকমলের সংগ্রহ ৩৩ রান। এরপর আরেকটি বিপর্যয়। ২৮ রানের ব্যবধানে নেই তিন উইকেট। এ পর্যায়ে দলকে কক্ষপথে ফেরায় মিসবাহ-রিয়াজের সপ্তম উইকেট জুটি। এ জুটিতে আসে ৪৭ রান।
১২১ বলে ৭৩ রান করে ফিরেন পাক অধিনায়ক মিসবাহ উল হক। চার মেরেছেন মাত্র ৩টি! মিসবাহ দলের বিপর্যয় সামাল দিয়েছেন ঠিকই, তবে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে শেষ দিকে রিয়াজের ৪৬ বলে করা ৫৪ রানের ইনিংসটি। সোহেল খানের সঙ্গে রিয়াজের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে আসে ২৩ বলে ৩৩ রান। জিম্বাবুয়ের হয়ে চাতারা তিনটি, উইলিয়ামস দুটি, সিকান্দার রাজা ও মুপারিয়া নেন একটি করে উইকেট।