ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনও বিশ্বকাপ জিতবে পাকিস্তান!

Link Copied!

shoaib-aktharস্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে স্রেফ বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ধুরু ধুরু বুক কাঁপছিল মিসবাহ-উল হকদের। তবুও পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের বিশ্বাস, চলতি বিশ্বকাপে বাজে শুরু সত্ত্বেও এখনও বিশ্বকাপ জয়ের সুযোগ এখনো রয়েছে দেশটির। তবে এজন্য দলনায়ক মিসবাহ-উল হককে আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং আরো সাহসী ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন শোয়েব।
পাকিস্তানের দৈনিক ‘দ্য ডন’-কে দেয়া এক সাক্ষাৎকারে পিন্ডি এক্সপ্রেস বলেন, ‘এখনো পাকিস্তানের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। কিন্তু এজন্য মিসবাহ-উল হককে দলে আরো বড় ভূমিকা পালন করতে হবে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তাকে অবশ্যই তিন নম্বর পজিশনে খেলতে হবে।’
প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া পাকিস্তান রোববার বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামে। এই ম্যাচে মাঠে নামার আগে মিসবাহদের কিছু টিপসও দিলেন শোয়েব আখতার।
পাকিস্তানের সাবেক স্পিডস্টার বলেন, ‘এখন দলের পারফরমেন্স তলানিতে। ৩০-৪০ ওভার খেলার মতো কোনো ব্যাটসম্যান আমাদের নেই। তারা টি২০ স্টাইলে খেলতে বেশি পছন্দ করে। সুতরাং, মিসবাহকে তিন নম্বর পজিশনে নেমে কমপক্ষে ৩০ ওভার খেলতে হবে যাতে করে পরের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দে মেরে খেলতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রথম ৩০ ওভারের মধ্যে বেশি উইকেট না হারিয়ে শেষ ২০ ওভারে টি২০ স্টাইলে ব্যাটিং করে বড় সংগ্রহ দাঁড় করানো যেটা বোলাররা ডিফেন্ড করতে পারে।’
শোয়েবের কথা শুনেই হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর ৭৩ রানের ধৈয্যশীল একটি ইনিংস খেলে পাকিস্তানকে দারুন একটি সংগ্রহ এনে দেন মিসবাহ।
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হওয়ার ‘সুবর্ণ’ সুযোগ রযেছে মিসবাহর সামনে। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ থেকেই তাকে আরো সাহসী ভূমিকা পালন করতে হবে জানিয়েছেন ওয়ানডের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এই বোলারের।
তিনি বলেন, ‘সে অসংখ্য পাকিস্তানির মুখে হাসি ফোটাতে পারে। যদি পাকিস্তান কোয়ার্টার ফাইনালে যেতে পারে তবে এই দলটি যেকোনো কিছুই করতে পারবে।’
ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান ১৫০ রানে হেরে যাওয়ার পর শোয়েব আখতার মিসবাহ উল হককে ‘স্বার্থপর’ ও ‘ভীতু’ বলে অভিহিত করেছিলেন। তবে এদিন শোয়েব আখতার যেকোনো সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখার জন্য মিসবাহর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি মিসবাহকে বলবো আমাদের সমালোচনাগুলোকে ইতিবাচক দৃষ্টিতে দেখো এবং এ থেকে শিক্ষা গ্রহণ করো। কেননা, আমরাও চাই তোমরা ভালো খেলো এবং পাকিস্তানকে বিশ্বকাপ এনে দাও।’