বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। বেশকয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়ে। তৌসিফের ভক্তদের জন্য একটি সুখবর আছে। তা হল সম্প্রতি তৌসিফ তার ভক্তদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। ৬ মার্চ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ভক্তদের সঙ্গে দেখা করবেন তৌসিফ। এদিন তিনি ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত তার ডুয়েট অ্যালবাম ‘তৌসিফ উইথ লাভ বার্ডস’ অ্যালবামটি শ্রোতাদের কাছে নিজে পৌঁছে দেবেন।
এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘শ্রোতাদের মতামত সরাসরি জানার জন্য এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন শ্রোতারা চাইলে আমার নতুন অ্যালবামটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।’

